সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত | চ্যানেল খুলনা

খুলনার নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত

খুলনা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত।বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন।

মিজ হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিজ জেলা দিনাজপুর।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি করা হয়। উলে­খ্য, একই আদেশে দেশের আরও ১০টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

ইহিতাস থেকে জানা গেছে, ১৮৪২ সালে খুলনা এলাকাটি যশোর জেলার মহকুমা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। পরবর্তীতে রূপসা নদীর তীরের নতুন উদীয়মান এই খুলনার ক্রমবর্ধমান ভৌগোলিক গুরুত্ব ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় প্রশাসনিক সুবিধার্তে ১৮৮১ সালে খুলনাকে আলাদা জেলার মর্যাদা দেওয়া হয়। পরে অবকাঠামো নির্মাণ শেষে ১৮৮২ সালে সাতক্ষীরা মহাকুমাকে নতুন গঠিত এই খুলনা জেলায় যুক্ত করে খুলনা জেলা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এবারই প্রথম নারী জেলা প্রশাসক পেল খুলনা।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল

খালিশপুরে মোবাইল কোর্টে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সামগ্রী জব্দ ও ধ্বংস, জরিমানা ১ লাখ টাকা

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সদস্য শিক্ষা ˆবঠক

বিতর্ক সামনে আসতেই কঠোর ব্যবস্থা নিলেন খুকৃবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান

খুলনায় স্টোরি লাইফ স্টাইল এর যাত্রা শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।