সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার আড়তে ২১০ কেজির কৈবল মাছ, দাম হাঁকাচ্ছে ২ লাখ | চ্যানেল খুলনা

খুলনার আড়তে ২১০ কেজির কৈবল মাছ, দাম হাঁকাচ্ছে ২ লাখ

খুলনা নগরীর রূপসা কেসিসি পাইকারি মৎস্য আড়তে ২১০ কেজি ওজনের একটি কৈবল মাছ নিয়ে আসে মাছ ব্যবসায়ীরা। সুন্দরবনের দুবলার চরে ধরা পড়া মাছটি সোমবার সকালে আড়তে আসে।

মাছ ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে সুন্দরবনের দুবলার চর এলাকায় রামপালের জেলে শুকুরের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে মাছটি দুবলার চর থেকে ১ লাখ ৬৫ হাজার টাকায় কেনেন মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস। তিনি সেখান থেকে মাছটি সোমবার সকালে খুলনার আড়তে আনেন। মাছটির ওজন ২১০ কেজি। ঢাকা, চট্টগ্রামের বড় বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণিক মাছটির দাম বলেছেন ১ লাখ ৮০ হাজার টাকা। তবে এ দামে মাছ বিক্রি করবেন না রবিন বিশ্বাস। তিনি ২ লাখ টাকায় মাছটি বিক্রি করতে চান।

রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী হাওলাদার জানান, ১৯৯৯ সালে এই আড়ত প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এ পর্যন্ত আড়তে যত মাছ এসেছে তার মধ্যে এই মাছটি সব থেকে বড়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।