সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ | চ্যানেল খুলনা

খুলনায় ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

খুলনা মহানগর ও জেলার জ্বালানি তেল সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে জেলা ও উপজেলা মিলে মোট ৩৫ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মো. আনাছ স্বাক্ষরিত এক অফিস আদেশ বলে এ নিয়োগ দেওয়া হয়।

এ আদেশ অনুযায়ী, মহানগর ও জেলার ৩৫টি ফিলিং স্টেশনে ৩৫ জন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মহানগরে ১৭ জন এবং উপজেলা পর্যায়ে ১৮ জন দায়িত্ব পালন করবেন। কর্মকর্তারা তাদের নিজ নিজ ফিলিং স্টেশনে নিয়মিত উপস্থিত থেকে তেলের সরবরাহ, মজুদ এবং বিক্রয় কার্যক্রম মনিটর করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে, প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক মজুত রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত তেলের পরিমাণ যাচাই, ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষণ এবং বিক্রয় শেষে সমাপনী মজুদ পর্যালোচনা করা। এ ছাড়া তারা অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী মজুদ ক্ষমতা যাচাই, অনুমোদিত ট্যাংক বা স্থাপনার উপস্থিতি পরীক্ষা এবং ভোক্তা পর্যায়ে অবৈধ বিক্রি রোধের দায়িত্বও পালন করবেন।

ট্যাগ অফিসাররা দিনে অন্তত তিনবার স্টক আপডেট নিশ্চিত করবেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি শুরু না হয়, প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার সাময়িক স্থগিতাদেশের ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসাররা প্রতিটি ফিলিং স্টেশনে নিয়মিত রিপোর্ট সংরক্ষণ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে তথ্য পাঠানো হবে।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মাদ আনাস বলেন, খুলনার ৩৫টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। যাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা যায়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

খুলনায় ৩৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

খুবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি

শিববাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

খুলনায় জাল সনদে চাকরি ও অর্থ আত্মসাতের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।