সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরা থানা পুলিশ ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ছাচিবুনিয়া বিশ্বরোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মো. রুবেল হাওলাদার (৩১) এবং খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের মো. সিমবাদ চৌধুরী (২৮)।

পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো ১১টি পোটলায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ছিল প্রায় ২ কেজি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, আটক সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে এর আগে কেএমপির দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।

পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনায় জোড়া খুনের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার

কয়রায় বজ্রপাতে দিনমজুর নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।