সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে রিভলবার ও গুলিসহ আটক ৫ | চ্যানেল খুলনা

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে রিভলবার ও গুলিসহ আটক ৫

খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজার এলাকায় সোমবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটায় সেনা ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি বাসায় তল্লাশি করা হয়। এ সময় ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও ২৭০টি ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- রূপসা ইস্টার্ন রোডের নুরুল ইসলামের ছেলে ছাত্রদল কর্মী মো. রাজু আহমেদ (৩০), চানমারী বাজার মাদ্রাসা রোডের শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না (৩০), মাস্টারপাড়ার শওকত হোসেনের ছেলে মিরাজ (৩২), চানমারী দ্বিতীয় গলির জালালের ছেলে নীরব ইসলাম জিয়া (২৩) ও বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন (২৯)।

স্থানীয়রা জানান, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬ টা পর্যন্ত চলে। এ সময় তারা ওই দু’টি এলাকার ৩টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজাগুলি এবং ২৭০ পিছ ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘রাতে যৌথ বাহিনীর অভিযানে এদের আটক করা হয়েছে। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আরও যাচাই-বাছাই করে এদের দলীয় পরিচয়সহ অস্ত্র রাখার কারণ উদঘাটন করা হবে।’

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।