সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

খুলনার মহানগরীর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম এবং তার সহযোগী মাসুদ রানাকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে মহানগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) এবং ইসলামপাড়া এলাকার আবদুর রহমান মিয়াজির ছেলে মো. মাসুদ রানা (৩৭)।

র‍্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টা ৫০ মিনিটে ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী নাদিম ও রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নাদিমের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসব অস্ত্র সাক্ষীদের সামনে আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার নাদিম লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এরপর জব্দ বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও অন্য আলামতসহ তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে

‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’

ডেঙ্গু রোগীর সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।