সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা | চ্যানেল খুলনা

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

খুলনা নগরীর নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি কিশোরীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী। তিনি সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা আলীম হোসেন আকাশের মেয়ে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ছবি দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করেন তার মা আরিফা ইয়াসমিন সীমা।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে রক্তমাখা একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সুরতহাল প্রস্তুতকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) লাভলী পাল জানান, নির্জনার মাথার ডান ও বাম পাশে আঘাতের চিহ্ন এবং গভীর ক্ষত রয়েছে। এছাড়া গলায় একটি কালো দাগ পাওয়া গেছে।

নিহতের মা আরিফা ইয়াসমিন সীমা জানান, বুধবার দুপুরে তিনি ঘুমিয়ে পড়লে নির্জনা সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে একটি চিঠি লিখে রেখে যায়, যাতে পরিবারের সদস্যদের তাকে খোঁজ না করার কথা লেখা ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মরদেহের ছবি দেখে তিনি হাসপাতালে গিয়ে মেয়েকে শনাক্ত করেন।

তিনি আরও জানান, গত ২১ এপ্রিল নির্জনা বাড়ি থেকে চলে গিয়ে তেরখাদা উপজেলার পালেরহাট আজগরা গ্রামের এক যুবককে বিয়ে করেন। ১৭ দিন পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। এরপরও ওই যুবকের সঙ্গে নির্জনার যোগাযোগ ছিল বলে পরিবারের দাবি।

নিহতের মা অভিযোগ করেন, ওই যুবক তার মেয়েকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যেতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ এখনও কোনো মন্তব্য করেনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে একজন ব্যক্তিকে মোটরসাইকেলে এসে একটি প্লাস্টিকের বস্তা ফেলে যেতে দেখা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি নিরালা-প্রান্তিকা এলাকা বা এর আশপাশেই সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

কেডিএ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করের এড. এসএম শফিকুল আলম মনা

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।