সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন | চ্যানেল খুলনা

খুলনায় প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বিএনপির ছয়, জামায়াতে ইসলামীর পাঁচ আর ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি চারটি আর সিপিবি তিনটি আসনে প্রার্থী দিয়েছে।

খেলাফতে মজলিস, ইসলামী ফ্রন্ট, জেএসডি, বাসদ, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমঅধিকার পরিষদ ও এনডিএম একটি করে আসনে প্রার্থী দিয়েছে। বাকিরা স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে তারা বৃহস্পতিবার কে কোন কেন্দ্রে ভোট দেবেন।

খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) বিএনপি প্রার্থী আমীর এজাজ খান বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।

একই আসনের জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এ আসনের ভোটার নন। তিনি ভোট দেবেন খুলনা-৫ আসনের চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টায়।

খুলনা-২ আসনের (সদর-সোনাডাঙ্গা) বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এ আসনের জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট দেবেন।

খুলনা-৩ আসনের (খালিশপুর-দৌলতপুর-আড়ংঘাটা) বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিপুর ন্যাশনাল স্কুলে ভোট দেবেন। এ আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান ভোট দেবেন দৌলতপুর থানাধীন কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কেন্দ্রে।

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল রূপসা উপজেলার আইচগাতীর সবুরুনন্নেছা মহিলা কলেজে। এ আসনের খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসাইন ভোট দেবেন কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) বিএনপির প্রার্থী আলী আসগার লবি খুলনা-২ আসনের ভোটার। সকালে নিজ আসনে ভোট দিয়ে তারপর ৫ আসনে যাবেন তিনি। এ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ৭টায় খানজাহান আলীর শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট দেবেন।

খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী খুলনা-৪ আসনের ভোটার। তার নির্বাচনী এলাকা দূরত্ব থাকায় তিনি এবার ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন। এ আসনের জামায়াতের প্রার্থী মো. আবুল কালাম আজাদ কয়রা উপজেলার গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট দেবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩

২৬ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত শেষ করার নির্দেশনা খুলনা জেলা প্রশাসকের

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।