সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মরিয়ম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর সংবাদ জানতে পারে পরিবার।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের সঙ্গে নিহত নারীর পরিচয় ছিল এবং তিনি প্রায়ই ওই এলাকায় যাতায়াত করতেন।

নিহত নারীর মা পারুল বেগম বলেন, ‘বুধবার বিকেলে বের হওয়ার সময় বলেছিল একটু পরই ফিরবে। কিন্তু আর ফিরে আসেনি। আজ দুপুরে মেয়ের মৃত্যুর খবর শুনে আমরা ভেঙে পড়েছি।’

কেএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই ও সিআইডিকে তলব করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধ, তা নিশ্চিত হওয়া যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।