সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে মঙ্গলবার (৩ মার্চ) নগরের বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে খুলনা নিউমার্কেট ডে-সেভেন ইউনিক সুপার শপ প্রতিষ্ঠানকে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াস, নেইল পলিশ ও লিপস্টিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়-বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, খালিশপুর জোড়াগেটে নুরজাহান ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্যের লেবেল/মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌ: মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।