সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় তেলে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় তেলে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

খুলনায় জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে খুলনা তেলিগাতী সিটি বাইপাস রোডে আকন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধন রনি।

অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার জ্বালানিতে ৮২০ গ্রাম তেল কম দিচ্ছিল। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ফিলিং স্টেশনের ম্যানেজার মুজাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আলী হাসানসহ র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭৪

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।