সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৪ জন আটক | চ্যানেল খুলনা

খুলনায় কুকুর জবাই করে মাংস বিক্রির অভিযোগে ৪ জন আটক

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাই করা কুকুরের মাংস সহ ৪ জনকে আটক।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তর থেকে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন যাবত কুকুর জবাই করে আসছিল, এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে জবাই করা কুকুর সহ হাতেনাতে ৪ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো চক্রের প্রধান আসামি ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অস্টম শ্রেনির ছাত্র তাজ (১৬) সহ খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন -২৩ এর হাবিবুর রহমানের ছেলে মোঃ আবু সাইদ (৩৭), ২ নং নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মোঃ সিয়াম (১৬),চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক সংবাদ পেয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে আসামিদের কে খালিশপুর থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।