সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ইসলামী আন্দোলন এর দাওয়াতি পক্ষের উদ্বোধনী | চ্যানেল খুলনা

খুলনায় ইসলামী আন্দোলন এর দাওয়াতি পক্ষের উদ্বোধনী

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ঘোষিত দাওয়াতি পক্ষের (১৫-২৯ ফেব্রুয়ারী) উদ্বোধনী অনুষ্ঠান নগরীর পাওয়ার হাউজ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দাওয়াতি পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এ্যাড. মনিরুল ইসলাম সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারী মোঃ আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মাওঃ নাসিম উদ্দিন, আলহাজ্ব সরোয়ার বন্দ, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, গাজী মিজানুর রহমান, মোঃ কবির হোসেন, আব্দুস সালাম, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সেক্রেটারী ইব্রাহিম ইসলাম খাঁন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ ইউসুফ গাজী প্রমুখ।

নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন জায়গায় দাওয়াতি পক্ষের লিফলেট বিতরণ করেন এবং আগামীকাল নগরীর ৫ টি থানায় দাওয়াতি পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

তানভীরকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।