সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আ. লীগ নেতাকে মারপিট করে পুলিশে সোপর্দ | চ্যানেল খুলনা

খুলনায় আ. লীগ নেতাকে মারপিট করে পুলিশে সোপর্দ

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানার সাবেক সভাপতি বেগ লিয়াকত আলীকে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ফুলবাড়িগেট বাজার মোড় থেকে তাকে আটক করা হয়।

বেগ লিয়াকত আলীর বাড়ি খানজাহান আলী থানার বাদামতলা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি। অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন। কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন।

এ সময় মধ্য বয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার বুড়ো বাপকেও তুই ছাড়িস নি। ‌তাকেও মারতে গেছিস’।

জানা যায়, ৫ আগস্টের পর বেগ লিয়াকাত আলীর বিরুদ্ধে দিঘলিয়া, দৌলতপুর, খান জাহান আলী এবং সাভার থানায় বেশ কয়েকটি মামলা হয়। গত ১৩ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরের দিন তিনি আদালতে জামিন নিতে গেলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। ঈদের সপ্তাহখানেক আগে তিনি জামিনে কারামুক্ত হন। সেই থেকে তিনি বাড়িতেই থাকতেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেকটা জোরপূর্বক তিনি ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি পদ দখলে রেখেছিলেন। বাজারের সাধারণ ব্যবসায়ী, এমনকি আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ীরাও নির্বাচনের দাবি জানালেও তিনি কান দেননি। এসব কারণে বাজারের ব্যবসায়ীরা তার উপর ক্ষুব্ধ ছিল।

নগরের খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার একটার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখানো হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।