সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে রডসহ হাতেনাতে চোর আটক | চ্যানেল খুলনা

খুবিতে রডসহ হাতেনাতে চোর আটক

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রড চুরি করার সময় হাতে নাতে মানিক সরদার (২৫) নামে এক চোরকে আটক করা হয়েছে। সোমবার (৩ মার্চ) আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি বাগেরহাটের কচুয়া উপজেলার নূরু সরদারের ছেলে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক অবকাঠামোর নির্মাণকাজ চলমান রয়েছে। সেখান থেকে প্রায়ই নির্মাণসামগ্রী চুরি হচ্ছে। এটা জানার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের পিছন দিকে বেশকিছু বড় বড় রডসহ নিরাপত্তা প্রহরীর কাছে চোর ধরা পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।