সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ফেব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব) স্থাপনের লক্ষ্যে সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সিনেট রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এ সভায় ফ্যাব ল্যাবের গুরুত্ব, প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপাচার্য বলেন, ফেব্রিকেশন ল্যাবরেটরি একটি বিশেষায়িত গবেষণাগার। ইনোভেশন, ক্রিয়েটিভ ডিজাইনসহ বিভিন্ন কাজে এর ব্যবহার রয়েছে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে এই গবেষণাগার স্থাপিত হবে। যার মাধ্যমে সকল ডিসিপ্লিন এটি ব্যবহার করতে পারবে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, উন্নত বিশ্বে ফ্যাব ল্যাব দীর্ঘদিন ধরে চালু রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এটি স্থাপনের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, ফ্যাব ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন ধারণা সৃষ্টি হবে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান-এর সঞ্চালনায় এ সভায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে ফেব্রিকেশন ল্যাবরেটরি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপির শোক

জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

জনগণের বিপদে ঘরে বসে এসির বাতাস খাওয়ার দল বিএনপি নয়: শফিকুল আলম তুহিন

বিএল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজি: কার্যক্রম উদ্বোধন

খুলনা জেলা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।