সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খালের উপর নির্মাণাধীন ভবন ভেঙে নিলামে বিক্রি | চ্যানেল খুলনা

খালের উপর নির্মাণাধীন ভবন ভেঙে নিলামে বিক্রি

ভোলার লালমোহনে অবৈধভাবে সরকারি খালের উপর তৈরি করা নির্মাণাধীন ভবন ভেঙে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। পরে নির্মাণসামগ্রীর রড নিলামে বিক্রি করা হয়।

বুধবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গজারিয়া বাজারের পশ্চিম পাশে সরকারি খালের মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে নতুন ভবন তৈরি করছিলেন শাহে আলম মিস্ত্রি। বাজারের উত্তর মাথার পূর্বদিকে রাস্তার পাশের সরকারি খালের মধ্যে স্থানীয় বেপারি বাড়ির লিটন, বজলু, হারুন ও দিদার নামে আরও চারজন ফাউন্ডেশন দিয়ে ঘর উত্তোলন করছিলেন।

খাল দখলের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এবং লালমোহন উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তৈরি করা বিভিন্ন নির্মাণসামগ্রী ভেঙে ফেলেন।

পরে শাহে আলম মিস্ত্রির বিল্ডিংয়ের নির্মাণ সামগ্রীর রড ১২ হাজার ৫০০ টাকা এবং লিটন, বজলু, হারুন ও দিদারের নির্মাণসামগ্রীর রড ৮ হাজার টাকা নিলামে বিক্রি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় তিনি বলেন, খাল দখল করে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।