সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা জিয়ার সাথে দেখা করতে হাসপাতালে স্বজনরা | চ্যানেল খুলনা

খালেদা জিয়ার সাথে দেখা করতে হাসপাতালে স্বজনরা

চ্যানেল খুলনা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করেছে তাঁর পরিবারের পাঁচ সদস্য।

কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার স্বজনরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে হাসপাতালে প্রবেশ করেছেন তার স্বজনরা।

স্বজনদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বেয়াইন ফাতেমা রেজা, সেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক ইস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান খান ও আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা।

এর আগে গত ৫ জানুয়ারি ও সবশেষ গত ২৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

 

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।