সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত ‘কালো মানিক’ নামের গরুর মালিক সোহাগ মৃধা (৩৫) গ্রেপ্তার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য আলোচনায় আসা এই ব্যক্তি এবার অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে গর্ভপাত ঘটানোসহ একাধিক গুরুতর অপরাধের মামলায় পুলিশের হাতে ধরা পড়েছেন।

রোববার (১৪ জুন) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মৃধা উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) বিকেলে পারিবারিক বিরোধের জেরে সোহাগ মৃধা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এক বাড়িতে হামলা চালায়। হামলায় শাহরিয়ার আহম্মেদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার স্ত্রী ও ৪ মাসের অন্তঃসত্ত্বা বোনের ওপরও হামলা চালানো হয়।

হামলাকারীরা অন্তঃসত্ত্বা মাহিনুর বেগমকে এলোপাতাড়ি মারধর করলে তার রক্তক্ষরণ শুরু হয় এবং পরে গর্ভপাত ঘটে। একই ঘটনায় স্বর্ণালঙ্কার ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগও ওঠে।

গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত নারী চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরদিন থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মো. সোহাগ মৃধাকে রোববার (১৪ জুন) দুপুর নাগাদ গ্রেপ্তার করতে সক্ষম হন।

​পুলিশের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তারকৃত সোহাগ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন।

পুলিশ জানিয়েছে, সোহাগ মৃধাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

নোয়াখালীর প্রকাশ্যে দম্পতিকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

কাল থেকে পরিবহন ধর্মঘট খুলনাসহ যেসব এলাকায়

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।