সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে পাটকল চালু ও বদলী শ্রমিকদের পাওনার দাবিতে বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

খালিশপুরে পাটকল চালু ও বদলী শ্রমিকদের পাওনার দাবিতে বিক্ষোভ মিছিল

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও বদলী শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে নগরীর খালিশপুরে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র জনতা ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিকাল ৪ টায় প্লাটিনাম জুটমিল গেট থেকে মিছিলটি শুরু হয়ে নতুন রাস্তা মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করে৷

এদিন বিকাল ৪ টায় খালিশপুর প্লাটিনাম জুটমিল গেটের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি ক্রিসেন্ট, খালিশপুর জুট মিলের সামনে দিয়ে বিআইডিসি সড়ক হয়ে নতুন রাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে ৪০ মিনিট অবস্থান ও সমাবেশ করা হয়।

সমাবেশে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র জনতা ঐক্য পরিষদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন দিঘলিয়ার স্টার জুট মিলের বদলী শ্রমিক আব্দুর রাজ্জাক, প্লাটিনাম জুট মিলের আল আমিন, ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক সাহেদ, খালিশপুর জুট মিলের মো. মনির হোসেন, আলমগীর হোসেন, যশোর জুট ইন্ডাস্ট্রির শ্যামল প্রমূখ।

বক্তারা বলেন, অবিলম্বে সকল বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু এবং বদলী ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।