সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান | চ্যানেল খুলনা

খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

খুলনা মহানগরীর খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে| বুধবার (১ জুলাই) খুলনা বিশেষায়িত হাসপাতালের হেলথ ক্লাবে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান|

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘ক্লিন খুলনা-গ্রীন খুলনা’ গড়ে তোলা জামায়াতে ইসলামীর লক্ষ্য| সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতি বছরের ন্যায় এবারো খুলনাতে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে|

তিনি বলেন, বৃক্ষ শুধুমাত্র একটি গাছ নয়| বরং এটি জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে গাছ মুখ্য ভূমিকা পালন করে| তাই গাছ নিধন বা কর্তন না করে গাছ রোপণে সমাজের প্রতিটি মানুষকে গিয়ে আসতে হবে|

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে খালিশপুর থানা যুব বিভাগের উদ্যোগে খুলনা বিশেষায়িত হাসপাতালের হেলথ ক্লাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন| যুব বিভাগের খালিশপুর থানা সভাপতি মানজারুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ আনসারী, সমাজ কল্যাণ সেক্রেটারি মো. ইকবাল হোসেন ও খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আউয়াল| অন্যান্যের মধ্যে খালিশপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আরিফ বিল্লাহ, ৯ নং ওয়ার্ডের আমীর বায়জিদ হোসেন, ১০ নং ওয়ার্ডের আমীর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসানুল্লাহ সিদ্দিক, খালিশপুর থানা যুব বিভাগের সেক্রেটারি ও ৮ নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, ১১ নং ওয়ার্ডের সভাপতি আল কাউসার আমিন, ৭ নং ওয়ার্ড আমীর মোহাম্মদ আলমগীর হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।