সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রা উপজেলা আওয়ামীলীগের বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কয়রা উপজেলা আওয়ামীলীগের বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধি :: আগামী ২০ সেপ্টেম্বর কয়রা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের জয়ী করতে উপজেলা আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সদরের সুন্দরবন বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা। সভায় খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রধান বক্তা হিসেবে জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু বক্তব্য রাখেন। এছাড়া খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক শরফুদ্দীন বাচ্চু ও কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার ও সরদার আবু সালেহ, মুক্তিযোদ্ধা সম্পাদক এ্যাডঃ কেরামত আলী সহ জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সকল সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক এবং ৭ জন নৌকার চেয়ারম্যান প্রার্থী নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় জেলা নেতৃবৃন্দ সকল দ্বীধা দন্দ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকাকে জয়ী করতে সকলের প্রতি অনুরোধ জানান। সভায় স্থানীয় সংসদ সদস্য নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই উল্লেখ করে বলেন, দেশের সকল উন্নয়ন স্থানীয় সরকারের মাধ্যমে হয় তাই বিবেচনা করে জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা তৃর্ণমূল সরকারেও নৌকা প্রতিক দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।তিনি বলেন, তাই সবকিছু ভূলে আগামী সোমবার নৌকা প্রতিকে ভোট দিতে সাধারণ মানুষকে উৎসাহ করতে জোর অনুরোধ জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।