সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় ৭ ইউনিয়নে বিভিন্ন পদে ৪৯০ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল | চ্যানেল খুলনা

কয়রায় ৭ ইউনিয়নে বিভিন্ন পদে ৪৯০ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আগামী ১১ ই এপ্রিল কয়রা উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সহ সাধারণ সদস্য পদে ৪৯০ জন প্রার্থী বৃহস্পতিবার সংশ্লিষ্ট রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭ ইউনিয়নে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী।
সংরক্ষিত মহিলা আসনে ১১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তবে রাজনৈতিক ভাবে একমাত্র ৭ জন প্রার্থী ক্ষমতাসীন দলের নৌকা প্রতিকের প্রার্থী হলেও অন্য কোন দলের প্রতিকে প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায় নি। এর মধ্যে ১নং আমাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত মহিলা ১৩ জন এবং সাধারণ সদস্য ৪২ জন। ২ নং বাগালী ইউনিয়নে চেয়ারম্যান ৭ জন, সংরক্ষিত ১৬ জন এবং সাধারণ সদস্য ৫৩ জন। ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন , সংরক্ষিত ১৭ জন এবং সাধারণ ৬৩ জন। ৪ নং মহারাজপুরে চেয়ারম্যান ৮ জন, সংরক্ষিত ১৭ জন এবং সাধারন সদস্য ৬০ জন। ৫ নং কয়রা ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত ১৮ জন এবং সাধারণ সদস্য ৩৮ জন। ৬ নং উত্তর বেদকাশিতে চেয়ারম্যান ৭ জন, সংরক্ষিত ১১ জন এবং সাধারন ৪০ জন।
৭ নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত ২২ জন এবং সাধারণ সদস্য ৩৮ জন। এদিকে বিভিন্ন ইউনিয়নে যে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন তার মধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগের ২০ জনের অধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। তবে আগামী ২৪ মার্চের আগেই অনেকে প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে শোনা যাচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।