সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

কয়রায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কয়রা(খুলনা)প্রতিনিধি :: “সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসের সহকারি পরির্দশক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ কেরামত আলী,কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির,বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন। প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলী, সুলতানা মিলি,কমলেশ কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।