সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলনে খায়রুল ও কবির নির্বাচিত | চ্যানেল খুলনা

কয়রায় স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলনে খায়রুল ও কবির নির্বাচিত

কয়রা(খুলনা) প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন শনিবার সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার বিদায়ী সাধারন সম্পাদক শিক্ষক মোশারফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্কউটস টিম লিডার আব্দুল্যাহ হাওলাদার, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, ডুমুরিয়া স্কাউটসের সম্পাদক হিরণ্যে মন্ডল, প্রধান শিক্ষক এস নুর মোহাম্মাদ, শহীদ সোরায়ার, আঃ খালেক, এসএম নুরুল আমিন নাহিন, শিক্ষক মোঃ হুমায়ুন কবির, দিপক কুমার মিস্ত্রী, বরুন কুমার বৈরাগী, বিএম আঃ রাজ্জাক প্রমুখ। অতঃপর আলোচনা শেষে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসকে সভাপতি ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম কে সহ-সভাপতি এবং কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ হুমায়ুন কবিরকে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। উক্ত সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযান, ১০ দিনে গ্রেপ্তার ২৮৯

৯০ কোটি টাকার ফাঁকা চেক : খুলনা ওয়াসার প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনায় ৩০ কেজি ধানের শীষে সাজানো দুর্গাপ্রতিমা, মণ্ডপে ভিড়

খুলনায় নিহত সাবেক কাউন্সিলর টিপুর বাসায় অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৩০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।