সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বোরো ধান কর্তন উৎসব | চ্যানেল খুলনা

কয়রায় বোরো ধান কর্তন উৎসব

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে পূর্ব মহারাজপুর বিলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে সরেজমিন গবেষণা বিভাগ , বারি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কয়রা এর সহযোগিতায় বোরো ধানের ফসল কর্তনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল ৩ টায় পূর্ব মহারাজপুর ব্রিধান-৬৭ জাতের ধানের উপরে স্থাপিত প্রদর্শনী ক্ষেতে উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দৌলতপুর খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। কৃষি গবেষণা ইনস্টিটিউট এমএলটি কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ব্রির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইমরান উল্লাহ সরকার, ফার্ম ম্যানেজার অসীম কুমার বিশ্বাস, এসএপিপিও মোঃ নজরুল ইসলাম, এসএএও ফারুক হোসেন, এ্যাডঃ আনিছুর রহমান, এম আনোয়ার হোসেন, কৃষক মোতালে হোসেন, আশরাফ হোসেন, কাজল প্রমুখ।
এসময় প্রধান অতিথি ড. মোঃ হারুনর রশীদ বলেন, ব্রি ধান ৬৭ জাতের প্রধান বৈশিষ্ঠ্য হলো চারা অবস্থায় ১২ থেকে ১৪ ডিএস/মি লবণাক্ততা সহ্য করতে পারে। জাতটি অংগজ বৃদ্ধি থেকে প্রজনন পর্যায় পর্যন্ত লবণাক্ততা সংবেদনশীল সকল ধাপে ৮ ডিএস/মি মাত্রার লবণাক্ততা সহ্য করে ফলন দিতে সক্ষম যা প্রচলিত ফলনশীল জাত ব্রি ধান ২৮ পারে না। এ জাতটির জীবনকাল ১৪০ থেকে ১৫০ দিন। ফসল কর্তন ও মাঠ দিবসে একাধিক কৃষক কৃষাণী অংশ
গ্রহন করে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।