সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত | চ্যানেল খুলনা

কয়রায় বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

কয়রা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে কয়রা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছেন। এসব কর্মসুচির মধ্যে ছিল রাত ১২ টা ১ মিনিটে
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহসিন রেজার নেতৃত্বে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন। ভোর ৬ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান। বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুর উপস্থিতিতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা দলীয় সভাপতি মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় দলের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবী দাওয়া সর্ম্পাকে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেই মুক্তিযোদ্ধাদের সার্বিক বিষয়ে দেখভাল করেন। তিনি বলেন, ৭৫ পরবর্তী স্বৈরাচারী সরকার একের পর এক ক্ষমতায় থাকার কারনে দীর্ঘদিন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়েছেন। সংসদ সদস্য উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে নেতার ডাকে সাড়া দিয়ে রক্ত বিনিময়ে বিজয় ছিনে এনেছেন, আমি সেই নেতার আদর্শে অগ্রগামী হয়ে আপনাদের জন্য সর্বক্ষণ কাজ করছি। এছাড়া বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে অবমাননা করছে তারা আর কেউ নয় ৭১ পরাজিত শক্তি।
অপর দিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে স্মৃতিসৌধে মাল্যদান, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে দিবস টি পালন করেছেন। অনুরুপ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ সেচ্ছাসেবী সংগঠন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।