সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বর্ণিল আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

কয়রায় বর্ণিল আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি :: দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগের বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ৪ ঠা জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৭ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে দিনের বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু। বিকেল ৪ টায় দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে র‌্যালীটি দলীয় কার্যালয়ে এসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলীমা চক্রবর্তী, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সুলতানা মিলি, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন খোকন, ইউপি সদস্য লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তরিকুল সাগর, ফেরদাউস, জোবায়ের, রিজভী হাসনাত, আশিক, ইসমাইল, বিল্লু, মোকতারুল ইসলাম, নিতীশ, অপু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত ছাত্রলীগ নেতাকর্মী। আলোচনা শেষে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনে কেক কাটা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।