সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা, সেলাই মেশিন ও অর্থ সহায়তা | চ্যানেল খুলনা

কয়রায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা, সেলাই মেশিন ও অর্থ সহায়তা

কয়রা প্রতিনিধি :: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা পরিষদে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও নগত অর্থ সহায়তা দিয়েছেন। রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপ¯িথত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ, কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ সানা ও মহিলা বিষয়ক কর্মকর্তা। অপর দিকে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সুজিত রায়, আওয়ামীলীগ নেতা মাষ্টার খায়রুল আলম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।