সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

কয়রায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ নূর-ই আলম সিদ্দিকি,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, ইউপি চেয়রম্যান বিজয় কুমার সরদার, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানী, আলহাজ্ব আমীর আলী গাইন, আঃ সাত্তার পাড়,এইচ এম হুমায়ুন কবির,কবি শামছুর রহমান,অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল,এস এম আমিনুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি এসএম হারুন অর রশীদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণ এড়াতে সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনিমিত, সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনা সভা ও বাদ যোহর বিভিন্ন মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে সিধান্ত গৃহিত হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।