সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও দুস্থদের মাঝে কম্বল বিতরন | চ্যানেল খুলনা

কয়রায় জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও দুস্থদের মাঝে কম্বল বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সমাবেশ ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। গতকাল ২ জানুয়ারী বিকাল ৩ টায় কয়রা উপজেলা সদরে অবস্থিত কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়েে হলরুমে জাতীয় পার্টি, কয়রা উপজেলা শাখার সভাপতি শেখ সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী আব্দুস সালামের পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা। এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও খুলনা জেলা সাধারন সম্পাদক এম হাদিউজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাইকগাছা উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মোশারফ হোসেন, খুলনা জেলা জাতীয় পার্টির উপদেষ্টা মিসেস নাজমা আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক জিএম বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জাতীয় পার্টির নেতা মাস্টার সামসুদ্দিন আহমেদ,ঢালী রফিকুল ইসলাম, মঞ্জুর হোসেন লাভলু, এম রফিক সিরাজ, মাস্টার আবুল কালাম আজাদ, ঢালী কামরুল ইসলাম,গাজী ইসহাক আলী, মাওলানা আঃ রহিম সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াড জাতীয় পার্টির নেতা-কর্মি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।