সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ শ পরিবারের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ত্রান সামগ্রী বিতরন | চ্যানেল খুলনা

কয়রায় ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ শ পরিবারের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ত্রান সামগ্রী বিতরন

কয়রা প্রতিনিধি :: কয়রা উপজেলার উত্তর বেদকাশি, মহরাজপুর ও কয়রা সদরে ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ শ পরিবারের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বিগত তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপস্থিত হয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় এ সকল ত্রান সামগ্রী। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সার্বিক তত্ববধানে ও সুন্দরবন লাইন্স ক্লাবের সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করেন কয়রার ন্বেচ্ছাসেবি সংগঠন আইসিডি। ত শুক্রবার বিকাল ৪ টায় কপোতাক্ষ কলেজ চত্বরে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ-১ এর গভর্নর জনাব নিখিল চন্দ্র গুহ, পিএমজেএফ আইপিডিজি ওয়ান মোঃ নজরুল ইসলাম সিকদার, এমজেএফ ভাইস গভর্নর ইঞ্জিঃ মোস্তফা কামাল, পিডিজি কল্পনা রাজিউদ্দীন, কেবিনেট সেক্রেটাারী ডাঃ জাফর বাদশা, জিএসটি, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর মোঃ ফরিদুল হক, জিএলটি, ডিস্ট্রিক্ট কোঅডিনেটর ইঞ্জিঃ আকরামুজ্জামান, এলসিআই কোঅর্ডিনেটর ডিস্ট্রিক্ট ক্যাম্পেইন কায়কোবাদ মোঃ শরিফুজ্জামান, এলসিআই ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এম, এ, আওয়াল রাজ, চেয়ার পারসন ওমেন্স স্পেশালি ডাঃ দিলকুশা আহম্মেদ, রিজন হেডকোয়ার্টার এবং চেয়ার পারসন ইয়াস রিলিফ কমিটির ইঞ্জিঃ সেলিম মিয়া, জেলা প্রটোকল অফিসার শেখ মোহাম্মদ আনিস, রিলিফ কমিটির সাইদুর রহমান, লায়ন নাজমুল হক ভূঁইয়া মোহন, লায়ন এমএ আউয়াাল রাজ, লায়ন ইঞ্জিনিয়ার আবিদ হাবিব, সুন্দরবন লায়ন্স ক্লাব খুলনার প্রেসিডেন্ট ও জন চেয়ারপারসন লায়ন্স ক্লাব্ ইন্টারন্যাশনাল এবং ইয়াস রিলিফ কমিটির ট্রেজারার দিলারা নাসরিন দিলা, লায়ন শামীমা সুলতানা শিলু, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক,মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পরে একই স্থানে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৪ জন বাঘ বিধবা সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।