সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় কৃষি পন্যের বাজার সংযোগ সৃষ্টি এর কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কয়রায় কৃষি পন্যের বাজার সংযোগ সৃষ্টি এর কর্মশালা অনুষ্ঠিত

কয়রা প্রতিনিধি :: কয়রায় কৃষকদের কৃষি পন্যের বাজার সংযোগ সৃষ্টি করতে বেসরকারি সংস্থা উইনরক কতৃক আয়োজিত নবযাত্রা প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টারে ও বিকাল সাড়ে ৫ টায় মহারাজপুর বড়ব্রীজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালরায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষি বিপনন কেন্দ্রের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, কয়রা প্রেসক্লাবের কোষাধাক্য সাংবাদিক শাহজাহান সিরাজ, উদ্যোক্তা হাসিবুর রহমান ইমন, উইনরক এর কর্মকর্তা আলাউদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপ¯িথত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে যে সব পন্য উৎপাদন করেন কৃষকরা তার ভালো দাম কখনই পান না। এর উপর উপর আছে বাজারদরের ব্যাপক ওঠানামা, পরিবহন জটিলতা। কৃষকরা যাতে ভালো দামে কৃষি পন্য বিক্রি করে ন্যায্য মূল্য তার জন্য কৃষি কালেকশন সেন্টার তৈরি করা হয়েছে। ভাইস প্রিন্সিপাল এইচ এম নজরুল কয়রায় ৫টি কালেকশন পয়েন্ট তৈরি করা হয়েছে এতে একদিকে যেমন কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে, তেমনি কৃষকের স্বার্থ ও সংরক্ষণ হবে। আবার তেমনি নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।