সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় এমএম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান | চ্যানেল খুলনা

কয়রায় এমএম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠান

কয়রা (খুলনা) প্রতিনিধি :: কয়রায় এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৯ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের সভাপতি ও কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যাক্ষ এইচএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ^ব্যাপী মহামারি করোনা ভাইরাসের তান্ডবের মাঝেও আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে শিক্ষার সাথে সম্পর্ক রাখতে পেরেছি। সেই সাথে এবারের এসএসসি পরিক্ষার্থীদের স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিদায় সংবর্ধণা দিতে পেরে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। অনুষ্ঠানে সভাপতি এইচএম নজরুল ইসলাম শিক্ষার্থীদের উজ¦ল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষৎ। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভাল ভাবে পরিক্ষা দেবে । এখান থেকে দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজী, কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম, বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক ও বিদ্যালয়ের কোমলমতি ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু’র পক্ষে মাক্স তুলে দেন বিদ্যালয়ের সভাপতি ও অতিথিবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।