সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেজেএস এর ত্রানসামগ্রী বিতরন | চ্যানেল খুলনা

কয়রায় আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেজেএস এর ত্রানসামগ্রী বিতরন

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ কয়রায় দাতা সংস্থা জাপান প্লাটফর্ম(শাপলা নীড়) এর সহযোগিতায় জে জে এস মহামারি করোনা ও ঘূর্ণিঝড়
আম্পানে ক্ষতিগ্রস্থ সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগত অর্থ, হাইজিংক প্যাক, খাবার পানি সংগ্রহের জন্য ওয়াটার স্টোরেজ ট্যাংক ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জানা গেছে প্রথম প্রকল্পের আওতায় উপজেলার কয়রা, উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে দাতা সংস্থা জাপান প্লাটফর্ম(শাপনা নীড়) এর সহযোগিতায় ১৮০০ পরিবারে নগত অর্থ, আশ্রয় সামগ্রী এবং হাইজিং প্যাক বিতরন করেছেন। এছাড়া প্রকল্প -২ দাতা সংস্থা এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এডুকো) কয়রা ইউনিয়নে ১২৭৫ পরিবারে খাদ্য সহায়তার জন্য নগত অর্থ ২০০ পরিবারে পানির ট্যাংক ১২৭৫ পরিবারে হাইজিং প্যাক ও ২৫৫০ পরিবারে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, হিউম্যানিটেরিয়ান এ্যাসিসট্যান্টস ফর দ্যা আম্পান আ্যফেকটেড ট্রিপল লিভিং ইন সাউদার্ন পাট অফ বাংলাদেশ প্রকল্পের আওতায় ৫ বছরের শিশু আছে, প্রতিবন্ধী শিশু, স্কুলে যাওয়া, আম্পানে ক্ষতিগ্রস্থ ঘর এবং করোনায় আক্রান্ত দরিদ্র পরিবার এসব সহায়তার আওতায় আসছে। বিতরণের সময় উপস্থিত ছিলেনন স্পেশালিষ্ট, ডিজাস্টার রিস্ক রেডাশন, এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) জনাব কাজী আব্দুল কাদির, জে জে এ এর প্রোগাম ডিরেক্টর এবং প্রকল্পের ব্যবস্থাপক জিয়া আহমেদ , প্রকল্প ম্যানেজার রতন কুমার বিশ্বাস সহ আরো অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।