সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা | চ্যানেল খুলনা

কয়রায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেল কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন,বিজয় কুমার সরদার,আঃ ছাত্তার পাড়, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্যাহ আল মামুন লাভলু,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, জিএম কবি শামছুর রহমান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কাজী মাহফুজুল হক, কাশিয়াবাদ স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা আঃ হাকিম প্রমুখ। সভায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও হরিন শিকারীদের বিরুদ্ধে সার্বক্ষনিক অভিযান অব্যাহত রাখা সহ উপজেলার সার্বিক আইন শৃংখলা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় কয়রার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ভাল থাকায় সকলেই সন্তোশ প্রকাশ করেন। পরে একই স্থানে উপজেলার মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিভিন্ন দপ্তরের

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

খুলনায় মাছের বাজার চড়া, স্বস্তিতে সবজি ক্রেতারা

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।