সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক | চ্যানেল খুলনা

ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৩ রোহিঙ্গা ও ২ আশ্রয়দাতা আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আবদুল্লাহ ম্যানশন নামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা দুজনকে আটক করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (লথ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক। তিনি জানান, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার রাতে র‍্যাব-১৫, সিপিসি-১-এর (টেকনাফ ক্যাম্প) একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফ পৌরসভার কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশন থেকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।