সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কোয়ারেন্টাইনে ভারতফেরত তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেফতার | চ্যানেল খুলনা

কোয়ারেন্টাইনে ভারতফেরত তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেফতার

খুলনায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৭ মে) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন। মামলার পর মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন বলেন, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পর এএসআই মোখলেছকে গ্রেফতার করা হয়েছে। মোখলেছুর রহমান কেএমপির কোর্ট সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।