সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘কোহালি, রোহিতরা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন’ | চ্যানেল খুলনা

‘কোহালি, রোহিতরা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন’

ভারতের ক্রিকেটাররা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন দলটির সাবেক মনোবিদ ও কন্ডিশনিং কোচ প্যাডি আপ্টন।

বর্তমান বিশ্বের করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বায়ো বাবল সুরক্ষায় থাকার কারণে এমনটি ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকান এ কোচ বলেন, বায়ো বাবলের মধ্যে বেশিদিন থাকলে বিরাট কোহালি, রোহিত শর্মারা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন। এসময় খেলোয়াড়রা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা নিয়ে যথেষ্ট মাথা ঘামানো হচ্ছে না। ফলে কেউ যদি বলয়ের মধ্যে মাসের পর মাস থাকার জন্য মানসিক রোগে আক্রান্ত হয়, তাহলে তাদের চিকিৎসার জন্য সঠিক ওষুধ দেওয়া বেশ কঠিন হয়ে যাবে।

বায়ো বাবলে দীর্ঘ সময় কাটানোর কারণে ক্রিকেটাররা হাঁপিয়ে উঠছেন মন্তব্য করে প্যাডি আপ্টন বলেন, হোটেল থেকে মাঠ, মাঠ থেকে হোটেল, এটাই এখন ক্রিকেটারদের পৃথিবী। মাসের পর মাস বহির্জগৎ থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা। এতে তাদের মনে বিরক্তি আসা খুবই স্বাভাবিক। এরপর খেলোয়াড়রা মাঠে নেমে ভাল খেলতে না পারলে সমস্যাটা আরও বড় হয়ে যায়।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে দীর্ঘসময় ধরে বায়ো বাবল সুরক্ষায় ছিলেন অজিঙ্ক রাহানের দল। ব্রিসবেন টেস্টের আগে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে করোনাবিধির কড়াকড়ির বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোহিম শর্মারা। এ নিয়ে বিতর্কও বাধে।

প্রসঙ্গটি টেনে এনে আপ্টন জানান, প্রত্যেক খেলোয়াড়ের মানসিক অবস্থা ও তার জীবনযাপনের বিষয়ে কর্মকর্তাদের তথ্য রাখা উচিত। যাতে কোনো ক্রিকেটার অসুস্থ হয়ে পড়লেই দ্রুত ব্যবস্থা নিতে পারে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।