সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ৭, আহত ৫০ | চ্যানেল খুলনা

কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে নিহত ৭, আহত ৫০

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয় উদযাপন করতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন দলটির লাখো ভক্ত। আর সেখানেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ৭ বেঙ্গালুরু ভক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০-এর বেশি। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানের হারিয়ে প্রথমবার আইপিএল শিরোপা জয় করে বিরাট কোহলিদের বেঙ্গালুরু। বুধবার দলটির নিজ শহর বেঙ্গালুরুতে প্রথমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করার কথা ছিল কোহলিদের। এরপর ঘরের মাঠ চিন্নাস্বামীতে ভক্তদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল।

পরিকল্পনা অনুযায়ী বুধবার সকাল থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত হন বেঙ্গালুরুর হাজারো ভক্ত। বিকালে চিন্নাস্বামী স্টেডিয়ামের ভেতরে উপস্থিত হাজারো ভক্তের সামনে ট্রফি উঁচিয়ে ধরেছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। সেখানে কর্ণাটক সরকারের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছেন তারা।

কিন্তু দলটির লাখো ভক্ত স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ ছিলেন। তারা মাঠে ঢোকার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পদদলিত হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন বেঙ্গালুরু ভক্ত। বিপুল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি নিরাপত্তা বাহিনী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থকগোষ্ঠীর সংঘর্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।