সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি, আমি পালাব না | চ্যানেল খুলনা

কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি, আমি পালাব না

বরিশাল থেকে বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার রাতে মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে রাতেই ঢাকায় আনা হয় তাঁকে। আজ সোমবার আদালতে তোলা হবে।

সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। বর্তমানে তিনি সিআইডির হেফাজতে আছেন।

এদিকে আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, স্ত্রীসহ তাঁকে আটক করা হচ্ছে। ভিডিওতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আমি শুধু ভয় পাচ্ছিলাম, কারণ আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।’

অভিযানের সময় পুলিশ তাঁকে জিজ্ঞেস করলে আফ্রিদি জানান, এটি তাঁর দাদার বাড়ি। তিনি বলেন, বাবার গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছেন। আরেক জায়গায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পালাব না। কোরআনের কসম, আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে, তা সবাই জানে।’

এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন আফ্রিদির বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। গত ১৭ আগস্ট তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় মোট আসামি করা হয়েছে ২৫ জনকে। এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। পাশাপাশি অজ্ঞাতনামা দেড় শতাধিক জনকেও আসামি করা হয়েছে।

তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষত ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্টের জন্য সাম্প্রতিক বছরগুলোতে তিনি বড় অনুসারী গড়ে তোলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।