সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবককে পিটিয়ে জখম | চ্যানেল খুলনা

কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবককে পিটিয়ে জখম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন মুসলিম যুবককে পিটিয়ে জখম করেছে সনাতন ধর্মাবলম্বীর উচ্ছসৃঙ্খল কয়েক যুবক। গত (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধায় উপজেলার কুশনা ইউনিয়নের ঘাঘা তালশার গ্রামের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। হামলার স্বীকার তিন যুবক হলেন, ওই এলাকার মোঃ আবু হানিফের ছেলে শাহিন, আলী আকবার খানের ছেলে বিল্লাল ও একই এলাকার বাশারের ছেলে আরিফ।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন (বৃহস্পতিবার) সন্ধায় শাহিন,বিল্লাল ও আরিফ শাহিনের বাবা হানিফের দোকানে যাচ্ছিলেন। এসময় একই এলাকার গোপ্লা ঘোষের ছেলে গণেশ ,ভদ্র ঘোষের ছেলে পলাশ ও কাত্তিক ঘোষের ছেলে বিপ্লব তাদেরকে রাস্তায় বাধা দিয়ে বলে আশ্রমের গাছ থেকে বেল পেড়েছিস কেন!
এসময় তারা বলে একটা বেল খেয়েছি তাতে কি হয়েছে। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত সনাতন ধর্মাবলম্বীর যুবকরা মুসলিম তিন যুবকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিন যুবককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তারা গুরুতর জখম হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এঘটনায় কোটচাঁদপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

ঝিনাইদহ আরও সংবাদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে ভোজ্যতেলের অবৈধ মজুদবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।