সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কৈয়া বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কৈয়া বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কৈয়া বাজার পুলিশ জনতা জনতাই পুলিশ শীর্ষক স্লোগানে হরিনটানা থানাধীন ৩ নং বিট পুলিশিং কমিটির আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ৩ নং বিট পুলিশিং কার্যালয় কৈয়াবাজার মন্দিরের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিনটানা থানা অফিসার ইনচার্জ এমদাদুল হকের সভাপতিত্বে ও কৈয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সুজয় কান্তি মন্ডল এর পরিচালনায় বক্তব্য রাখেন সোনাডাঙ্গা জোন এর সহকারী পুলিশ কমিশনার আতিক আহমেদ চৌধুরী, হরিনটানা থানা বিট পুলিশিং কমিটির সভাপতি তারা বিশ্বাস, সাধারণ সম্পাদক অনুপ গোলদার, ৩ নং বিট পুলিশিং কমিটির সভাপতি মোঃ ইসহাক শেখ, সাধারণ সম্পাদক কার্তিক মণ্ডল, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অনিল মন্ডল, ৩ নং বিট অফিসার এসআই কাজী আবুল হাসান, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান তুহিনুর ইসলাম তুহিন ১ নং ওয়ার্ড মেম্বার দেবব্রত মল্লিক সহ স্থানীয় ধর্মীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সহকারী পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বন্ধ হয়ে যাবে। এলাকার কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে এমন সন্দেহ হলে এবং মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

নিউ মার্কেটের জরাজীর্ণ অংশ সংস্কার এবং ড্রেনেজ ও লাইটিং ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।