সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক | চ্যানেল খুলনা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার (১৩ এপ্রিল) সকাল থেকে নগরীর দৌলতপুর এলাকার বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষার জন্য বর্ষা মৌসুমের পূর্বে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষে তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বর্ষা মৌসুমের পূর্বে আমাদের কিছু কাজ শেষ করতে হবে। একদিকে যেমন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে অন্যদিকে বাজার ব্যবস্থাপনা ও বাজারে স্যনিটেশন ব্যবস্থাও আধুনিক করতে হবে।

বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে বিদ্যমান সমস্যাসমূহ সামাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

কেসিসি প্রশাসক দৌলতপুর বাজার ও বাজার সংলগ্ন নদী, দৌলতপুর পাইকারী কাঁচা বাজার, পাবলা কারিকর পাড়া ড্রেন, বিজিবি’র অফিস সংলগ্ন ড্রেন ও ক্ষুদে খালের পানি নিস্কাশন ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপথ দখলমুক্ত রাখার বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ মোসারেফ হোসেন, দৌলতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ আসলাম, সাধারণ সম্পাদক মোঃ নান্নু মোড়ল প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

কুয়েটে নববর্ষ বরণের শেষ প্রস্তুতি সম্পন্ন, সাজ সাজ রব ক্যাম্পাসজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় কানাডার ১ কোটি ডলার সহায়তা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।