সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ সার ও অন্যান্য উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ সার ও অন্যান্য উপকরণ বিতরণ

পাইকগাছার কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ-সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় রবি মৌসুমে উপজেলার দেড়শো’ কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষক কে ৩ মৌসুমের বীজ, ৬ টি ফলের চারা, ২টি বীজ সংরক্ষণ পাত্র, ১ বস্তা জৈব সার, রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার, নেট, ঝাঁঝরি ও সাইনবোর্ড প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, এডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রশান্ত মন্ডল, নাদিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল হক, রুবাইয়া খাতুন, সরাজ উদ্দিন মোড়ল, আফজাল হোসাইন, সুব্রত দত্ত, আবুল কালাম আজাদ, ইয়াসিন আলী খান, নাহিদ মল্লিক, এসএম মফিজুর রহমান, ইমরান হোসেন, উত্তম কুমার কুন্ডু, ফয়সাল আহমেদ, মৃণাল সরকার, জান্নাতুল ফেরদৌস মুনিয়া, আব্দুল্লাহ, আতাউল্লাহ, সুমিত দেবনাথ, আব্দুল্লাহ, কমলেশ দাশ, সুমিত দেবনাথ, শামীম আফজাল, তাপস সরকার, দেবদাশ রায়, তারিফুর রহমান, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, আনোয়ার হোসেন ও আকরাম হোসেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।