সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটের অসুস্থ্য শিক্ষককে চিকিৎসা সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

কুয়েটের অসুস্থ্য শিক্ষককে চিকিৎসা সহায়তা প্রদান

মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাফিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় ও কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই চেক হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার চিকিৎসাধীন কুয়েটের শিক্ষকের চিকিৎসা সহায়তার কো-অর্ডিনেশন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ এর নিকট চেক হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) প্রফেসর ড. সোবহান মিয়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ শাহজাহান, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

বিএনপির এজেন্ডা হলো করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানো: হুইপ বকুল

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই

এনইউবিটি খুলনায় স্প্রিং ২০২৬ সেমিস্টারের ভর্তি মেলা শুরু

খুলনা চেম্বারের ভোট গ্রহণে নির্বাচন পরিচালনা বোর্ড গঠন

খুলনায় ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বে সাব্বির, ওমর, সম্রাট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।