সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুষ্টিয়ায় ১৬ জনের প্রাণহানি, শনাক্তের হার ৩২.৬৮ শতাংশ | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় ১৬ জনের প্রাণহানি, শনাক্তের হার ৩২.৬৮ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন।

এই সময়ে ২০৫টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৬৮ শতাংশ।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।

এই সময়ের মধ্যে জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২ জন এবং উপসর্গ নিয়ে পাঁচ জন মারা গেছেন। এই সময়ে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩২ দশমিক ২০ শতাংশ।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা গতকাল দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩২ জন। জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৩৭৭ জন।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩৯ এবং মারা গেছেন ৪৬৫ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যা: ময়নাতদন্ত শেষে দরবার সংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতি

কুষ্টিয়ায় জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।