সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কর্মচারীকে লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে কুয়েট কর্মচারী সমিতির প্রতিবাদ সভা | চ্যানেল খুলনা

কর্মচারীকে লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে কুয়েট কর্মচারী সমিতির প্রতিবাদ সভা

১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার দিন শিক্ষার্থীদের হাতে কতিপয় কর্মচারীকে লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুয়েট কর্মচারী সমিতি উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন কর্মচারী সমিতির সভাপতি মো. এরশাদ আলী সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, মো. আতাউর মোড়ল, আশরাফুল কাজী, সম্রাট কাজী, মো. হাফিজুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুয়েট প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার দিন যে সকল শিক্ষার্থীদের হাতে আমাদের কতিপয় কর্মচারী লাঞ্ছিত হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়া বক্তারা ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট না করে আপনারা আলোচনায় বসুন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।