সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২ | চ্যানেল খুলনা

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ২

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ শুরুর প্রথম দিন কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। তারা কৃষক দল ও ছাত্রদলের কর্মী বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় ১০ পুলিশ সহ ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলেও সড়কে মিছিল করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে কৃষক দল কর্মী বিল্লাল হোসেন (৩০) ও ছাত্রদল কর্মী রেফায়েত উল্লাহ (২০) নিহত হয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের দাবি, আমাদের দুজন কর্মী নিহত হয়েছেন। পুলিশের গুলিতে তারা মারা গেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফেনীতে আরও দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা

মাদারীপুরে ধারের টাকা ফেরতকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

মাদরাসাছাত্রকে বেত্রাঘাত করায় প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে লাঞ্ছিত

বরিশালে প্রেমিককে মারধর করে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণচেষ্টা

সেই কবরস্থানে ছুটে গেলেন ইউএনও, পাহারায় নিযুক্ত করলেন গ্রাম্য পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।