সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাশিমপুর কারাগার থেকে কয়েদি উধাও | চ্যানেল খুলনা

কাশিমপুর কারাগার থেকে কয়েদি উধাও

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় লকাপের পর থেকে খোজাঁখুজি করে রাত সাড়ে ১২ টা পযর্ন্ত তাকে কারাগারের ভেতরে কোথাও খুজেঁ পাওয়া যায়নি। কারাগারের একজন কমর্কতা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর-২ কারাগারের কয়েদি আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তার সাজা সংশোধন করে তাকে যাবজ্জীবন দেওয়া হয়। আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার আবাদ চন্ডীপুরে।
কাশিমপুর কারাগার সূত্র জানায়, কাশিমপুর অনেক বড় কারাগার । কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্নগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও তা হতে পারে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।